শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ,আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া

এস,এম মোস্তাফিজুর রহমান: সাতক্ষীরার আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ,আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার(১ জুলাই) বিকাল ৪ টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম,উপজেলস কর্মপরিষদ সদস্য ও আই বি ডব্লিউ এফ সভাপতি এবিএম আলমগীর পিন্টু,কর্ম পরিষদ সদস্য আফসার উদ্দীন খাঁন,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন আমীর মাওঃ জিয়াউর রহমান,সেক্রেটারী আলহাজ্ব দেছের আলী,মাস্টার গোলাম কিবরিয়া,সদর ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুল হাই,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি মাছুম বিল্লাহ খাঁন,মেম্বর সিরাজুল ইসলাম,সাবেক মেম্বর মাওঃ খোরশেদ আলম প্রমুখ। সবশেষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ,আহত ও পঙ্গুত্ববরণকারীদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com