বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনিতে বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত

এস,এম মুোস্তাফিজুর রহমান,আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি টু সাতক্ষীরা সড়কে মিনিবাস ও ইঞ্জিন ভ্যান দুর্ঘটনায় ভ্যান চালক আব্দুল কুদ্দুছ নিহত হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজেউন)। বৃহস্পতিবার(২৭মার্চ) দুপুর ১ টার দিকে মহেশ্বরকাটি মৎস্য সেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত রমজান আলী সরদারের ছেলে আব্দুল কুদ্দুছ (৫৫) তার ইঞ্জিন ভ্যানে বিচলী নিয়ে আশাশুনির দিকে যাচ্ছিল। ঘটনাস্থল মহেশ্বরকাটি মৎস্য সেটের আগে তুলসী আঢ্যর মৎস্য ঘেরের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাস (সাতক্ষীরা-জ-০৫-০০০৪) দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মিনিবাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যান চালক আঃ কুদ্দুছ গুরুতর আহত হয়। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত কুদ্দুছকে নিয়ে বুধহাটা পর্যন্ত গেলে এ্যাম্বুলেন্সে করে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস চালক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com