বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনির তেঁতুলিয়া নদী ভাঙ্গন স্থান পরিদর্শন করলেন মাওলানা নূরুল আফসার মুরতাজা

 

আব্দুর রাজ্জাক ঃ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া হামিউচ্ছুন্নাহ কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এবং সংলগ্ন চড় জামে মসজিদ নদী ভাঙ্গনে কবলিত হওয়ায় ঘটনাস্থান পরিদর্শন করেছেন সাবেক এমপি মরহুম মাওলানা রিয়াছাত আলী সুযোগ্য পুত্র, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আফসার মুরতাজা। বুধবার দুপুরে তিনি ভয়াবহ ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন।
২০০৩ সালে প্রতিষ্ঠিত এলাকার স্বনাধন্য মাদ্রাসা ও জামে মসজিদ মরিচ্চাপ নদীর চর ভরাটি স্থানে প্রতিষ্ঠিত। নদী খননের সময় ভরাট এলাকা দিয়ে খনন কাজ না করে ভাঙ্গন এলাকা দিয়ে খনন করায় বছর না ঘুরতেই পুনরায় ভাঙ্গন ক্রীয়া শুরু হয়। একমাস পূর্বে এখানে দৃশ্যমান ভাঙ্গন শুরু হয় এবং এক সপ্তাহ আগে ২০/২৫ হাত বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এলাকার মানুষ স্বেচ্ছাশ্রম ও নিজেদের চেষ্টায় শতাধিক বাঁশ জোগাড় করে পাইলিং কাজ করান। বুধবার দুপুর নাগাদ পাইলিংসহ নতুন করে ভেঙ্গে নদীতে চলে যায়। বর্তমানে মসজিদের গা ধরা করেছে, ইমাম সাহেবের বাসা ভাঙ্গনের মুখে পড়েছে। মাদ্রাসা হুমকীর মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে মসজিদ, মাদ্রাসাসহ এলাকার অসংখ্য ঘরবাড়িতে নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে শঙ্কা দেখা দিয়েছে।
কাদাকাটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বক্কর সিদ্দিকী উদ্যোগে উদ্যোগে ও মাদ্রাসার সভাপতি লুৎফর রহমানের আমন্ত্রনে উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুরতাজা বুধবার ভাঙ্গন স্থান পরিদর্শন করেন। তিনি ভাঙ্গনের ভয়াবহতা দেখে শঙ্কা প্রকাশ করেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্থ করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আলমগীর হোসেন , আবুল হোসেন, মসজিদের ঈমাম হুসাইন আহমেদ, মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমান, সভাপতি লুৎফর রহমান, সেক্রেটারী নজরুল ইসলাম,আব্দুস সামাদ, আজগার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।মাদ্রাসার সভাপতি লুৎফর রহমান বলেন, আমরা সব সময় এলাকার মানুষের সহযোগিতায় ভাঙ্গন রোধে কাজ করছি। আমরা ইতিমধ্যে ইউএনও মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের সহযোগিতায় দ্রুত কাজ পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছি।তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। দ্রুত সময়ের মধ্যে এই ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com