বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান

 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আকস্মিক বেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবনে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার(৫ মার্চ) দুপুরে  বাংলাদেশ নৌবাহিনী খুলনা নৌ অঞ্চলের লেঃ কমান্ডার মোঃ সোহেল রানার সার্বিক তত্বাবধানে আনুলিয়া ইউনিয়নের নয়াখালী এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার।
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে গত ৩১ মার্চ ২০২৫ তারিখে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। আকস্মিক এ প্লাবনে চিংড়ি ঘের, বোরো ধানের ক্ষেত,ঘরবাড়িসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। ফলে অনেক মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। মানবিক এ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে।
নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল দল খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রযোজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করছে।
নয়াখালী গ্রামের ২শত ৫০ পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,চিনি,বিশুদ্ধ পানি,বিশুদ্ধ পানির জ্যারিকেন,ঔষধ,খাবার স্যালাইন,বিভিন্ন রকমের শুকনো খাবার,মোমবাতি,দিয়াশলাই ইত্যাদি। আশাশুনির এ দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নৌবাহিনী ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com