বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনির ফুলতলা কার্লভাট দেবে গিয়ে শতাধিক ঘরবাড়ি প্লাবিত

 

 

আশাশুনি ব্যুরো : আশাশুনি-বড়দল সড়কের জামালনগরের ফুলতলা কার্লভাট দেবে গিয়ে পয়ঃ নিস্কাশন বন্ধ থাকায় এলাকা প্লাবিত হয়েগেছে। পরিস্থিতি দেখতে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন পরিদর্শন করেছেন।
আশাশুনি টু বড়দল সড়কের বড়দল ইউনিয়নের জামালনগর চক্ষু হাসপাতালের সামনে ফুলতলা নামক স্থানে কার্লভাটটি দিয়ে জামালনগর ও কেয়ারগাতি গ্রামের পানি নিস্কাশিত হয়ে থাকে। ভারি যানবাহন চলাচলের ফলে এবং একটানা বৃষ্টিপাতের প্রভাবে কার্লবাটটি দেবে গেছে। ফলে এলাকার পানি নিস্কাশন হতে পারছেনা। বৃষ্টির পানিতে গ্রাম দুটির শতাধিক বসতবাড়ি, অন্যান্য স্থাপনা, স্কুল ভবন, কয়েকটি কবর স্থান, মসজিদ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার মানুষ চরম ভাবে ক্ষতিগ্রস্ত ও সমস্যায় পড়েছে।
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মুকুল শিকারী জানান, মানিকখালী ব্রীজ হতে বড়দল বাজার পর্যন্ত সড়কের অধিকাংশ কার্লভাট কমবেশী দেবে গেছে। এতে সেই সব এলাকার মানুষ জলাবদ্ধতার কারনে বিপদে রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন শনিবার এলাকা পরিদর্শন করেন। তিনি জলাবদ্ধতার কারনে এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখে দুঃখ প্রকাশ করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com