আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি সচ্চিদানন্দদে সদয়, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য সমীর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শেখ বাদশা।
সভায় প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, ইফতার মাহফিল বাস্তবায়ন, প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।