শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনি প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

আশাশুনি ব্যুরো : আশাশুনি প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। রবিবার প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব ছহিল উদ্দিন, ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গাউছুল হোসেন রাজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল হান্নান, প্রভাষক রবিউল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, প্রধান শিক্ষক আবু সাদেক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক প্রমূখ।
স্মরণ সভায় প্রয়াত সাংবাদিক মাষ্টার একেএম এমদাদুল হক, ডাঃ আবুল বাসার, বাহাবুল হাসনাইন, রমেশ চন্দ্র বসাক, মামুনুর রশিদ, স ম জালাল উদ্দীন ও ডাঃ আশুতোষ রায় এর মরণোত্তর সন্মাননা প্রদান করা হয়। সভায় প্রয়াত সাংবাদিক জালাল উদ্দীনের স্ত্রী ও বাহবুল হাসনাইনের কন্যা আলোচনা রাখেন। আলোচনা শেষে মরহুম সাংবাদিকদের পরিবারের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সবশেষে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ ফেরদাউস হাসান। অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সদস্য ফায়জুল কবির, শেখ আরাফাত হোসেন, বোরহান উদ্দিন বুলু, জগদীশ চন্দ্র সানা, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, আরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাত ভ্যানিশ, আবু হাসান চঞ্চল, আলহাজ্ব আব্দুর রব প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের উদ্যোগে ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও বিলি করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com