বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনি প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে হাসান সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক

আব্দুর রাজজাক: আশাশুনি প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এস কে হাসান ও সাধারণ সম্পাদক পদে আকাশ হোসেন নির্বাচিত হয়েছেন। মোট ৬ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়।
নির্বাচনে ৬টি পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে সভাপতি পদে এস কে হাসান ২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস এম আহসান হাবিব পেয়েছেন ১৫ ভোট ও জি এম আল ফারুক পেয়েছেন ৯ ভোট। সিনিঃ সহ সভাপতি পদে মোঃ আব্দুল আলিম ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ আশিকুর রহমান পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আকাশ হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সমীর রায় পেয়েছেন ২১ ভোট। যুগ্ম সম্পাদক পদে ইসমাইল হোসেন লিংকন ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুব্রত কুমার দাশ ১৫ ও শেখ ইয়াছির আরাফাত পেয়েছেন ১৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে জাকির ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সোহরাব হোসেন পেয়েছেন ২২ ভোট। কোষাধ্যাক্ষ পদে এস,এম মোস্তাফিজুর রহমান ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াসিন আরাফাত পিন্টু পেয়েছেন ২২ ভোট। নির্বাচন পরিচালনা করেন, রিটার্ণিং অফিসার উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, প্রিজাইডিং অফিসার সহকারী প্রোগ্রামার মোঃ আক্তার ফারুক বিল্লাল। পোলিং কর্মকর্তা ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক তুষার কান্তি রায়। নির্বাচন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সামসুল আরেফিন, ডিআই ১ মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com