বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনি বাজারে ৫ দোকান ও এক স্কুলে অগ্নিকান্ড, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

এস,এম মোস্তাফিজুর রহমান: সাতক্ষীরার আশাশুনি সদর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৫ টি দোকান ও একটি স্কুলে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার(১৩এপ্রিল) ভোর ৬ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেট কর্মীরা উপস্থিত হয়ে ১৭ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
রবিবার ভোর ৬ টার দিকে আশাশুনি বাজারে উপজেলা পরিষদ মোড়ের কাছে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে জামায়াত নেতা আলমগীর হোসেন পিন্টুর”তারিক হার্ডওয়ার”,প্রফেসর বজলুর রহমানের “লিজা ফার্ণিচা”,শিমুল হোসেনের”শিমুল ফার্ণিচার”, জননী টেউলার্স,মিরাজ টি স্টল ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে আগুন ছড়িয়ে পড়ে। আগুন ও ধূয়ার কুন্ডলি দেখে পাশের বাসার ভাড়াটিয়া আঃ সামাদ ফায়ার ব্রিগেট ও সিভিল সার্ভিসে মোবাইলে সংবাদ দিলে ফায়ার ব্রিগেট দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পদক্ষেপ নিয়ে ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দোকানের প্রচুর পরিমান মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ব্যবসায়ী আলমগীর হোসেন পিন্টু জানান,আমার দোকানে অনুমান ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া প্রফেসর বজলুর রহমানের লিজা ফার্ণিচারে ১১ লক্ষ টাকার ও শিমুল ফার্নিচারে ৫ লক্ষ ৫০ হাজার টাকার মালামালসহ সবমিলে ৫০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।
ফায়ার ব্রিগেট সূত্রে জানাগেছে,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে পৌছে ১৭ মিনিটের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ৫০ মিনিটের মধ্যে সম্পূর্ণ আগুন নির্বাপন করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে তারা ধারনা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com