বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ঈদ ও নববর্ষ পুনর্মিলনীতে আড্ডায় মাতলেন সাতক্ষীরার সাংবাদিকরা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সাংবাদিকদের ঈদ ও নববর্ষ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) শহরের ম্যানগ্রোভ সভাঘরে পুনর্মিলনী অনুষ্ঠানে তাদের সাংবাদিকরা সুখ-দুঃখের কথা তুলে ধরে তুমুল আড্ডায় মেতে ওঠেন।

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করে তারা ঐক্য ও সংহতি কামনা করেন।

তারা বলেন, সাংবাদিকতা মহান পেশা এবং সাংবাদিকরা দেশ ও জাতির উন্নয়নের সারথি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের প্রধান উদ্দেশ্য। দেশের জনগণ তথা সর্বোপরি দেশের উন্নয়নের স্বার্থে সাংবাদিকরা একনিষ্ঠভাবে কাজ করে থাকে।

বক্তারা আরও বলেন, ভ্রাতৃৃত্ববোধ, পেশাগত সহযোগিতা ও একতাবদ্ধ হয়ে জাতীয় ও মানবাধিকার রক্ষার স্বার্থে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম চলবেই।

অনুষ্ঠানে দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই- এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম, প্রথম আলো’র কল্যাণ ব্যানার্জি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, দৈনিক জনতার কালিদাস রায়, সাংবাদিক ড. দিলীপ দেব, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বাংলাদেশ বেতারের আবুল কাশেম, বৈশাখী টিভির শামীম পারভেজ, বাসস ও বাংলাভিশনের আসাদুজ্জামান, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, সংবাদ সংস্থা এফএনএস ও ডেইলি কান্ট্রি টুডে’র সাতক্ষীরা প্রতিনিধি এবং দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, দৈনিক কাফেলার চিফ রিপোর্টার এম ঈদুজ্জামান, দৈনিক খবর সংযোগ ও দৈনিক আমাদের নতুন সময়ের শেখ ফরিদ আহমেদ ময়না, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, খোলাকাগজের ইব্রাহিম খলিল, সংবাদ প্রতিদিন ও বিজনেস স্টান্ডার্ড এর ফারুক রহমান, দৈনিক প্রবর্তনের কাজী জালালউদ্দিন মামুন, বাংলানিউজের শেখ তানজির আহমেদ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের আব্দুস সামাদ, সাপ্তাহিক মুক্ত-স্বাধীন সম্পাদক আবুল কালাম, মাইটিভির ফয়জুল হক বাবু, ডিবিসির এম বেলাল হোসাইন, দৈনিক খুলনা টাইমস্ ও দৈনিক মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়, ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, কালেরচিত্রের আশরাফুল ইসলাম খোকন প্রমুখ। #

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com