শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

উত্তরণ’র আইসিবিসি প্রকল্প পরিদর্শনে সিনিয়র সচিব মমতাজ আহমেদ

তালা প্রতিনিধি: বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়নাধীন আইসিবিসি প্রকল্প পরিদর্শন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, এনডিসি। এ সময় তিনি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার নারী ও শিশু উন্নয়নমূলক প্রকল্পের বিভিন্ন কর্মসূচী পরিদর্শন করেন। সম্প্রতি তিনি বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়নাধীন সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলাধীন উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামে চলমান সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের অভিভাবক ও গ্রাম ব্যব¯া’পনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা এবং শিশুযত্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের যুগ্মসচিব এবং আইসিবিসি প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবা আক্তার, মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, জেলা শিশু বিষয়ক কর্মকতা শেখ আসাদুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক (অঃ দাঃ) সাহেলা পারভীন, মোল্লাহাট থানার অফিসার ইনচর্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রকল্প ব্যবস্থাপক অছিকুর রহমান, উত্তরণের আরএমপিপি প্রকল্পের কো-অর্ডিনেটর ফাতিমা হালিমা আহমেদ, উত্তরণের ফোকাল পার্সন মনিরুজ্জামান জমাদ্দার, মোল্লাহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রনীয়া আকতার, তথ্যসেবা কর্মকর্তা যুঁথিকা বিশ^াস, অধ্যাপক জিন্নুররাইন সিকদার, উত্তরণ আইসিবিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এ, এস ইকবাল হোসাইন প্রমুখ।
এদিকে সিনিয়র সচিব মমতাজ আহমেদ গাড়ফা গ্রামের একটি শিশুযত্ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি শিশুদের থেকে কবিতা আবৃত্তি ও ছড়াগান শোনেন এবং ছোট্ট শিশুর পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য উপভোগ করেন। সকল শিশুদের নিয়ে কাজী নজরুল ইসলামের বিখ্যাত রণ সংগীত (চল চল চল…) পরিবেশন করেন। যত্নকারী ও সহকারী যত্নকারীদের সাথে আলাপকালে কেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।
সিনিয়র সচিব মমতাজ আহমেদ শিশুযত্নকেন্দ্র পরিদর্শন শেষে তিনি গাড়ফা গ্রামের সকল অভিভাবক ও কেন্দ্র ব্যব¯া’পনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে প্রকল্পের সার্বিক বিষয়ে অলোচনা ও মতবিনিময় সভায় তিনি প্রকল্পের আগামী বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com