বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

উপকূলীয় নারীদের সবজী চাষে দক্ষতা বৃদ্ধিতে লিডার্সের ২ দিনব্যাপী কর্মশালা 

প্রেস বিজ্ঞপ্তি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে কৃষি ও জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর যৌথ উদ্যোগে “বসত বাড়ির আঙিনায় অভিযোজিত এবং টেকসই সবজী চাষ” শীর্ষক ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লিডার্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের  প্রগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের হেড অব একাউন্ট্যান্ট মো: রায়হান কবির, টিম লিডার রেখা খাতুন, টেকনিকাল অফিসারসহ লিডার্সের অন্যান্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় নারীদের অভিযোজিত ও টেকসই সবজী চাষ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা তৈরি করা হচ্ছে। এ উদ্যোগ উপকূলীয় নারীদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

লিডার্সের এ উদ্যোগ জলবায়ু অভিযোজন প্রচেষ্টার একটি উদাহরণ এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com