শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

এক পরিবারে ৪ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

 বিশেষ প্রতিনিধি:: চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শিশু ছেলে-মেয়ে সহ এক দম্পতি হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদপুর নোটারি পাবলিকের কার্যালয় থেকে নিবন্ধন সম্পন্ন করে ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর কাছে রাত আনুমানিক ৮ টার দিকে কালিমা পড়েন তারা। এ সময় সহকারি অধ্যক্ষ আল্লামা মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজী উপস্থিত ছিলেন।

ধর্মান্তরিত দম্পতি হলেন, কচুয়া উপজেলার মনোহরপুর এলাকার তুলাতলী গ্রামের নকুল চন্দ্র সরকার ও কমলা রানী সরকারের ছেলে খোকন চন্দ্র সরকার। যার বর্তমান নাম মোঃ আবদুল্লাহ্(৪২)। তার স্ত্রী গীতা রানি সরকার। বর্তমান নাম ফাতেমা বেগম(৩৭)। তার ছেলে জয় চন্দ্র সরকার। বর্তমান নাম মোঃ মুছা(৭)। এবং তার মেয়ে জয়শ্রী। বর্তমান নাম জয়নব(৫)।

ধর্মান্তরিত হওয়ার বিষয়ে মোঃ আবদুল্লাহ্ জানান, জন্মের পর থেকেই মুসলিম প্রতিবেশীদের সাথে ওঠা-বসার কারণে ইসলামের প্রতি আমার ভালোবাসার জন্ম নেয়। এরপর কোরআন ও হাদীস পড়ে ও বুঝে স্বজ্ঞানে পরিবারের মোট চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করি।

সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ইসলামের সুশীতল ছায়া সকলের জন্যই কল্যাণকর। আমি এই চারজনের মুসলিম হওয়ার পর ইসলামের রীতিনীতি পালনে উৎসাহিত করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com