শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

এক যুগ পর মঙ্গলবার আশাশুনিতে জামায়াতের কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনে নির্যাতন ও নিপীড়ন কে উপেক্ষা করে ৫ আগস্ট হাসিনা পতনের পর জনতার বিজয় অর্জিত হয়েছে। তাই দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্য নিয়ে দীর্ঘ এক যুগ পরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে (২৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশাশুনিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।

এছাড়া কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। লক্ষাধিক জনসমাগমের লক্ষ্যে ঐতিহাসিক এ কর্মী সম্মেলনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের ৫ শতাধিক স্বেচ্ছাসেবক নিরাপত্তা ব্যবস্থায় সাহায্য করবে। সকাল ১০টা থেকে নারী কর্মীদের সম্মেলন শেষে দুপুরে মূল সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথির দিকনির্দেশনা মূলক বক্তব্য শুনতে ও সম্মেলনকে সফল করতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংবাদ সম্মেলন থেকে দলমত নির্বিশেষে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মুরতাজা, কর্ম পরিষদ সদস্য এপিপি এ্যাডভোকেট শহীদুল ইসলাম, সেক্রেটারী মাওঃ আনারুল হক, সহ সেক্রেটারী প্রফেসর শাহজাহান আলী, ডাঃ রোকনুজ্জামান, মাওঃ আব্দুল বারী, সাবেক সেক্রেটারি এবিএম আলমগীর পিন্টু, পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com