বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে ৪শ বিঘা মৎস্য ঘের প্লাবিত, ২০ লক্ষাধীক টাকা ক্ষতির আশঙ্কা

এস,এম মোস্তাফিজুর রহমান:  সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে প্রায় ৪’শ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে।

এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দিশাহারা হয়ে পড়েছে অর্ধ শতাধিক মৎস্য চাষি। বুধবার (২৮ মে) দুপুরে প্রবল জোয়ারে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের সুবেদখালী এলাকার কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে ওয়াপদা বাঁধ থেকে এ রিং বাঁধের দূরত্ব থাকায় সাধারণ মানুষের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে দরগাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, বুধবার দুপুরে প্রবল জোয়ারের তোড়ে নদী খনন করে তৈরি করা রিং বাঁধ ভেঙ্গে যায়। এতে ৪’শ বিঘার অধিক মৎস্য ঘের পানিতে ভেসে গেছে। কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষিরা।

স্থানীয় রহমত আলী জানান,দুপুরের জোয়ারের তোড়ে আমার বাড়ির পাশ থেকে অনেক জায়গা ভেঙে পানিতে তলিয়ে গেছে। রাতে জোয়ার আসার আগে এ ভাঙন আটকাতে না পারলে ওয়াপদা রাস্তা ভেঙে আরও অনেক এলাকা ডুবে যেতে পারে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আশাশুনি শাখার উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন এটা মূলত ওয়াপদার বাঁধ না,কপোতাক্ষ নদ খননের ফলে সৃষ্টি হওয়া একটি রিং বাঁধ। দুপুরের জোয়ারে পানির চাপে রিং বাঁধটি ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন,‘রিং বাঁধ ভাঙ্গার খবর পাওয়া মাত্রই আমি পাউবোসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com