বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কলারোয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা

ফারুক হোসেন রাজ, সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। আজ রবিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নুসরাত ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জহুরুল ইসলাম বলেন,
“ভূমি ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি মেলার মাধ্যমে জনগণ সরাসরি সেবা গ্রহণ করতে পারছেন, যা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনারই অংশ। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই প্রয়োজনীয় ভূমি সেবা পাচ্ছেন।”
সভাপতির বক্তব্যে এসি (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন,
“ভূমি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে আমরা নিরলসভাবে কাজ করছি। ভূমি মেলার উদ্দেশ্যই হলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি সেবা সহজলভ্য করা। এই মেলায় উপস্থিত সকল সেবাপ্রার্থীদের আন্তরিকভাবে সেবা দেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা পৌর আমির ও সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ডা. মো. ইউনুস আলী বাবু। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ সেবাপ্রার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
ভূমি মেলায় মোট ৮টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিটি স্টলে বিভিন্ন ধরনের ভূমি সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে— নামজারি আবেদন গ্রহণ, ভূমি উন্নয়ন কর আদায়, ভিপি (বেওয়ারিশ) লিজ নবায়ন, চান্দিনা ভিটা লিজ নবায়ন, খতিয়ান ও মৌজা ম্যাপ প্রদান, বিভিন্ন অভিযোগ গ্রহণ ও পরামর্শ সেবা ইত্যাদি ।
মেলায় আগত সেবাপ্রার্থীরা সন্তোষ প্রকাশ করে জানান, এই ধরনের আয়োজন তাদের জন্য অত্যন্ত উপকারী। দীর্ঘদিনের ভোগান্তি ছাড়াই দ্রুত সময়ের মধ্যে সেবা পাচ্ছেন তাঁরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ মেলা, যেখানে সাধারণ জনগণ প্রয়োজনীয় সব ভূমি সেবা এক ছাদের নিচে পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com