শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কলারোয়া‌ পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে গুনিজন সংবর্ধনা

 নিজস্ব প্রতিনিধি: কলারোয়া‌ পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা- ১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ও দুদকের পরিচালক ড. খান মিজানুল ইসলাম সেলিমকে ‘গুনিজন সংবর্ধনা’ প্রদান করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর পাবলিক ইন্সটিটিউট চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা। সংবর্ধিত ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে পাবলিক ইন্সটিটিউট ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবা। তবে ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বিএনপি নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন পাবলিক ইন্সটিটিউটের নবনির্বাচিত সভাপতি এডভোকেট বিএম মিজানুর রহমান পিন্টু। আয়োজক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমানসহ সেবার কর্মকর্তার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বাগআঁচড়া শেখ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com