বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কালিগঞ্জের মাসব্যাপী ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রিয় কার্যক্রম উদ্বোধন

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী ন্যায্য মূল্যে  দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়েছে।২ মার্চ রবিবার বেলা ১১ টায় রতনপুর বাজারে মেসার্স আলাউদ্দিন মেডিসিন কর্নারে প্রাক্তন শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ইউনিয়ন এ আই টেকনিশিয়ান মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ মাহবুবুর রহমান মুকুল।উক্ত দোকান থেকে প্রত্যেকে নয় টাকা ৫০ পয়সায় ডিম ও ৬০ টাকা লিটার প্রতি দুধ ক্রয় করেন।অনুষ্ঠানে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমে উপস্থিত ক্রেতাগন সুলভ মূল্যে ক্রয় করে খুব সন্তুষ্ট প্রকাশ করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিস কর্তৃক আয়োজিত উক্ত কার্যক্রমের আয়োজক কমিটিকে উপস্থিত ক্রেতাগন সাধুবাদ  জানায়।উক্ত কার্যক্রম প্রতি রমজানে যেন অব্যাহত থাকে সে বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি সহ সুশীল সমাজ যথাযথ কর্তৃপক্ষ বরাবর সুদৃষ্টি কামনা করেন।
ছবিঃকালীগঞ্জের রতনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী  ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com