বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কালিগঞ্জে ধানের শীষের নির্বাচনী সমাবেশে কাজী আলাউদ্দীন ভেদাভেদ ভূলে কাজ করলে ধানেরশীষে বিজয় হবে

হাফিজুর রহমান শিমুল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ- আশাশুনি) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দিনকে বিজয়ী করতে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার বিকাল ৩ টায় কালিগঞ্জে কলেজ মাঠে উক্ত নির্বাচনী সমাবেশে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস।

কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ন আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা তাতিদলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা শ্রমিকদলের সেক্রেটারি শোকর আলী, উপজেলা জাসাস এর সভাপতি মুরশীদ আলী গাজী, উপজেলা তরুনদলের সাবেক আহবায়ক সোহাগ প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দের নেতৃত্বে কালিগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ধানের শীষ প্রেমীদের পদভারে মুখরিত হয়ে উঠে। এসময়ে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী আলাউদ্দিনকে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার উদাত্ত আহবান জানানো হয়।

এ সময়ে ধানের শীষের এমপি প্রার্থী বলেন, গত ৩ তারিখে আমি দলীয় নমিনেশন পাওয়ার পর থেকে কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার অলিগলিতে ঘুরেছি, লিফলেট বিতরণ করেছি। নির্বাচনী সমাবেশ করে চলেছি, নেতা কর্মীরা আমার সাথে দিন-রাত পরিশ্রম করছে, ভোটারদের বাড়ি- বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করছে। সাতক্ষীরা ৩ কালিগঞ্জ – আশাশুনি আসনটিতে সকল ভেদাভেদ ভুলে কাজ করলে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ।

তিনি সমাবেশ থেকে সকলের নিকট ধানের শীষে ভোট দেওয়ার দাবি জানান। বিশাল এ সমাবেশে অংশগ্রহন করেন কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি হাজার হাজার ধানেরশীষ প্রেমী জনগন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com