শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা লাইভসাপোর্টে

 হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় বাঁশতলা সড়কে বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় বিএনপি নেতা মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাসপাতালের আইসিইউতে থাকা এস এম মোতাহার হোসেন (৫০) দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও ফতেপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বাঁশতলা সড়কের ফতেপুর বটতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মিজানুর রহমানসহ একাধিকজন জানান, এসএম মোতাহার হোসেনসহ আমরা তিনজন রাস্তার সাইডে দাঁড়িয়ে কথা বলছিলাম। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালক অনিক গাজী তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যান। এসময়ে রক্তাক্ত ও অচেতন অবস্থায় স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ভর্তি করেন। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানিয়েছেন মোটরসাইকেল চালক শাহরিয়ার হোসেন অনিক (১৮) উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর গ্রামের আইজুল গাজীর ছেলে। সে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালায় বলে অনেকে অভিযোগ করেণ। শেষ খবরে জানা গেছে, মোতাহার হোসেনকে সন্ধ্যার পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com