বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ ইউপি সদস্যের অনাস্থা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী নেতা গোবিন্দ চন্দ্র মন্ডল বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা প্রস্তাব আনার পর এবার হয়ে গেলো আনীত অনাস্থার পক্ষে-বিপক্ষে ভোট গ্রহণ। বুধবার (৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে দক্ষিণ শ্রীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আহম্মদ আলী শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল সহ ১১ জন ইউপি সদস্য সদস্যাদের উপস্থিতিতে এই অনাস্তা প্রস্তাবের ‘পক্ষে-বিপক্ষে’ ১১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ১১ জন সদস্যই অনাস্তা প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে কোন ভোট প্রয়োগ না করায় পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল সূচনীয়ভাবে পরাজিত হন।
অনাস্তা প্রস্তাবের ‘পক্ষে-বিপক্ষে’ ভোট গ্রহনের পূর্বে পরিষদ এর চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল উপস্থিতিতে সদস্যদের নিয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।সেই সমঝোতা বৈঠকে বিষয়টি সমাধান না হওয়ায় চেয়ারম্যানের উপস্থিতি তে অনুষ্ঠিত হয় এ ভোট গ্রহন।১ জন ইউপি সদস্য দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পরিষদের ১২ জন ভোটারের মধ্যে ১১জন ভোটাধিকার প্রয়োগ করলেও চেয়ারম্যান ভোট গ্রহন শেষে গণনার সময় চলে যান।দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের লিখিত অভিযোগের’ তদন্তকারী কর্মকর্তা ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন।
আর এই অনাস্তা প্রস্তাবের ‘পক্ষে-বিপক্ষে’ ভোট গ্রহনের পূর্বে ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।এব্যাপারে নিজের বিরুদ্ধে পরিষদের সদস্যদের আনা সকল অভিযোগ ‘মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত’ দাবী করে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন,এবিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের যে নির্দেশনাই আসবে তিনি সেটা মেনে নিবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, ভোটের ফলাফল সিট’সহ বিষয়টি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হবে। তিনিই (জেলা প্রশাসক) এবিষয়ে সিদ্ধান্ত দেবেন।সমঝোতা বৈঠক ও ভোট গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন ও উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com