শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাউন্ড সিস্টেম প্রদান করলেন জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ

 শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা’র আমির মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব সিদ্দিকী কালিগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের সুবিধার্থে একটি সাউন্ড সিস্টেম প্রদান করেছেন। রবিবার (৩ নভেম্বর) বিকাল ৫টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সাউন্ড সিস্টেম প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী মিডিয়া প্রচার সেক্রেটারি ও কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান,অর্থ সম্পাদক আবু রাসেল আনসারী এবং সাউন্ড সিস্টেম গ্রহণ করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিয়র সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন ,তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদ উল্লাহ বাচ্চু,সাংবাদিক আল নূর আহমেদ ইমন প্রমূখ।কালিগঞ্জ প্রেসক্লাবে সাউন্ড সিস্টেম প্রদান করায় জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com