শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

কালিগঞ্জ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবি আদায়ে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জ উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় করণ সহ ৬দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট এ স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক জাতীয় সমন্বয় কমিটির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রব সিদ্দিকি, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াকুব আলী, ক্যাশিয়ার মো. আব্দুল মান্নান, প্রচার সম্পাদক হাফেজ সালেহীন আলম, মো. নূর মোহাম্মদ, মো. আব্দুল খালেক, মো মহিউদ্দিন, মাওলানা আবু মুসা, মো. শরিফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. হুমায়ুন, মো. নজরুল, ক্বারি আফতাবুজ্জাবান, মো. গোলাম মোস্তফা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি। স্মারকলিপিতে দাবিসমূহ- (১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট কর্তৃক স্ট্যাডি রিপোর্টের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসমূহ জাতীয় করণ করতে হবে। (২) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাদি/অনুদান সংক্রা নীতিমালা-২০২৪ দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। (৩) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করে নিতে হবে। (৪) রেজিট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ করতে হবে। (৫) প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় ১ জন অফিস সহায়কের পদ সৃষ্টি করা। (৬) প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল সুযোগ সুবিধাসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রাক-প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদন করে তদস্থলে শিক্ষক নিয়োগের ব্যবস্থাকরণ। আরো জানায়, ইবতেদায়ী মাদরাসা শিক্ষা তার সৃষ্টির শুরু থেকে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অবহেলার শিকার হয়ে আজ মারাত্মকভাবে বঞ্চিত, উপেক্ষিত এবং অভিভাবকহীন। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় অনুদানভূক্ত ইবতেদায়ী মাদরাসার সখ্যা ১৫১৯ টি, কোডভুক্ত মাদরাসা প্রায় ৮ হাজার, কিন্তু এ সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে উদ্দেশ্যমূলকভাবে বঞ্চিত করে রাখা হয়েছে। আগামী ৩১ জানুয়ারীর মধ্যে জাতীয়করণ সহ উল্লেখযোগ্য দাবী বাস্তবায়ন না হলে ১০ ফেব্রুয়ারী ২০২৫ ঢাকায় লক্ষাধিক শিক্ষক নিয়ে মহাসমাবেশ করে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com