সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

কুলিয়া মানবতার কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া পীর ন‌ঈম‌উদ্দীন (রহঃ) স্মৃতি বিজড়িত পূর্ণ ভুমিতে, কুলিয়া মানবতার কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৮ ঘটিকায় সময় কুলিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয় শ্রেণি কক্ষে উক্ত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকের মধ্যে রোগী দেখেন, এম বি বি এস,এফ সি পি এস পার্ট-২,মেডিসিন, হৃদরোগ,ডায়াবেটিস, চর্মও শিশু অভিজ্ঞ ডা: নাজমুস সাকিব, এম বি বি এস,বি সি এস স্বাস্থ্য,  স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় অভিজ্ঞ ডা: র্স্বনালী সুলতানা, এম বি বি এস ডা: মারিয়াজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান ও যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কুলিয়া বাজার কমিটির সভাপতি সাংবাদিক রুহুল আমিন, কুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুর ইসলাম,কুলিয়া মানবতার কল্যান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক রাসেল ইসলাম, কোষাধ্যক্ষ সুমন আহমেদ, সদস্য জামসেদ আলী, ফয়সাল আহমেদ, রোকনুজ্জামান রনি,সৈকত হোসেন ও সাব্বির আহমেদ প্রমুখ। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত প্রায় ৩০০ শতাধিক রুগী ফ্রি চিকিৎসা, ব্লাড গ্রুপ ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
যে বৃক্ষে ফল আছে – তাঁর মাথা নিচু থাকে । কুলিয়া পীর সাহেব হুজুরের অমর বাণী সাথে এক হয়ে সবাই মিলে মানুষের সেবা করার প্রয়াসে এই কার্যক্রম পরিচালনা করা হয়,আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com