বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

খুমেক প্রিয়জন সেলে পাইকগাছার আ’ লীগ নেতার মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় বিস্ফোরক দ্রব্য আইনের রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃত আসামী উপজেলা আ’লীগের সাবেক নেতা জি,এম একরামুল ইসলাম (৫৬) এর খুমেক হাসপাতালে মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে হাসপাতালের প্রিয়জন সেলে আইসিইউ’তে তার মৃত্যু হয়। তিনি উপজেলার চাঁদখালী ইউপি’র গজালিয়ার শাহাবান গাজীর ছেলে। ৫ আগস্ট সরকার পতনের পর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে ১৪/২৪ রাজনৈতিক মামলায় একরামুল ইসলাম জেল-হাজতে ছিল।
এ মামলায় পুলিশ অন্য আসামীদের সাথে তাকেও গত ৩ মার্চ রিমান্ডে নেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, ৫ তারিখ রাত ৪ টার দিকে থানা হেফাজতে অসুস্থ হয় ও পরে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিয়জন সেলে ভর্তি করা হয় তাকে। সেখানে ধীরে ধীরে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে রাখা হয়। এবং সর্বশেষ বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, একরামুলের পরিবারের সাথে যোগাযোগ রেখে চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হয়। তিনি আরোও বলেন, শুক্রবার খুমেক হাসপাতালে লাশের সুরোতহাল ও সকল প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com