রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

খুলনা-মুন্সিগঞ্জ সড়ক উন্নতিকরণ ও দ্রুত সংস্কারে মন্ত্রণালয়ে আবেদন সাতক্ষীরা জেলা সমিতির

 

সাতক্ষীরা প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সুপারিশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর খুলনা-মুন্সিগঞ্জ সড়ক চার লেনে উন্নতিকরণ ও দ্রুত সংস্কারের আবেদন জানিয়েছে ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতি। আবেদনটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার একান্ত সচিব মো: আবুল হাসানের (উপসচিব)’র হাতে হস্তান্তর করা হয়।

গত বুধবার (৬ নভেম্বর) বিকাল ৪ টায় বাংলাদেশ সচিবালয়ে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে খুলনা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেন রাস্তা উন্নতিকরণ ও দ্রুত সংস্কারের অনুরোধের আবেদন জমাদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আবু মাসুদ, সাবেক অতিরিক্ত সচিব শফিকুর রহমান, সাবেক বিসিএসআইআর’র চেয়ারম্যন মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ, আইসিডিডিআরবি’র অ্যামিরেটাস গবেষক ড. মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক বি চৌধুরী রাষ্ট্রপতি থাকাকালীন এপিএস শফিকুল ইসলাম শাহেদ।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি সাতক্ষীরা জেলা পরিদর্শনের সময় রাস্তা সংস্কারে সহযোগিতার আশ্বাস দেন।

খুলনা বিভাগের একটি ব্যস্ততম সড়ক খুলনা থেকে মুন্সিগঞ্জ এবং ভোমরা থেকে খুলনা সড়ক। বর্তমানে সড়কটির অবস্থা এতোটাই বেহাল অবস্থা যে, সাতক্ষীরা-মুন্সিগঞ্জ পর্যন্ত বর্তমান সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এই সড়কের পিচ উঠে সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে সড়কে অহরহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সেইসঙ্গে ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে পণ্য পরিবহন ব্যাবস্থা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com