শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

‘গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে’ ………..উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

নিজস্ব প্রতিনিধি :
উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনতে হলে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করতে হবে।

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা, কার্যক্রম পরিচালনা স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় এ কথা বলেন সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

এসময় সভাপতি আরও বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারনা নেই। সেজন্য কর্যক্রম সম্পর্কে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসাথে সাধারণ মানুষ যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে অতিদ্রুত ও সুষ্ঠ বিচার কার্যক্রম সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদকে ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সঠিক বিচার না পেয়ে সাধারণ মানুষ উচ্চ আদালতের দারস্ত হচ্ছে। এতে করে দিনে দিনে মামলা জট বৃদ্ধি পাচ্ছে। ফলে, উচ্চ আদালতে বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় গ্রাম আদালত আইন, বিধি অনুযায়ী পরিচালনা করে মামলা নিস্পত্তি করা। আর এ বিষয়ে ব্যাপকভাবে প্রচার প্রচারণায় জনসচেতনতা তৈরিতে বেসরকারি সংস্থাসহ স্থানীয় অংশীজনদের এগিয়ে আসার আসতে হবে।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, পলাশ আহমেদ (এসিএলজি), সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের

উপ-পরিচালক, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও ইমাম।

সভাটি সঞ্চালনা করেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩ পর্যায়) প্রকল্পের খুলনা ও সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক ম্যানেজার মো: হাফিজুর রহমান।

উক্ত সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক ও নার্গিস সুলতানা।

প্রসংগত ; স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com