শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই: জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

নিজস্ব  প্রতিনিধি:  সরকারি প্রতিটি সেক্টরে সেবা নিশ্চিত করা হবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। দুর্নীতিমুক্ত ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের কল্যাণ করতে চাই। কলারোয়ায় সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাক আহমেদ এ কথা বলেন।

সোমবার (৭ অক্টোবর) কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়
প্রধান অতিথি আরও বলেন, সকল প্রতিষ্ঠানে সরকারি নিয়ম বাস্তবায়ন করতে হবে। নিয়ম মানা না হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।  তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজী, মাদক ও অনিয়মের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হলো।  সাতক্ষীরায় হয় দুর্নীতিবাজ অসাধুরা থাকবে না হয় আমি থাকবো। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাক আহমেদ এসময় সকল শ্রেণি পেশার মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জমান, থানার অফিসার ইনচার্জ মো: শাহিন।
মতবিনিময় সভায় উপস্থিত সুধীজনেরা কলারোয়া উপজেলার বেতনা নদীর ব্রিজ, পৌরসভার বেহাল সড়ক, হাসপাতালের অব্যবস্থাপনা, জন্মসনদ পেতে হয়রানি, শিক্ষকদের কোচিং বাণিজ্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে  জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় জেলা প্রশাসক ধৈর্য সহকারে শোনেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, সহসভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সহিদুর রহমান আসিক, আমিনুর রহমান রিংকু,  উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, উপাধ্যক্ষ ইউনুস আলি বাবু,  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, প্রচার সম্পাদক ফারুক হোসেন রাজ, কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর সনজু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,
কাজী সিরাজ, বিএম আফজাল হোসেন পলাশ প্রমুখ। এসময় আরএ উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফসার জিয়াউল হক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিয়াতুন্নাহার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com