শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

জলবদ্ধতা নিরাসনে কালিগঞ্জের বিলগুল্লি এলাকার নালা (বারো পিট) কাজের উদ্বোধন

কালিগঞ্জ:: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (সোমবার ৬ জানুয়ারি) বিকাল ৫ টায় সাদপুর ব্রাক অফিস সংলগ্ন বিলগুল্লিতে সাদপুর খামারপাড়া নারায়ণপুর বিলগুল্লি বিলের পানি নিষ্কাশন নালা কাজের উদ্বোধন করা হয়েছে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় স্বল্প পানি চাহিদা সম্পন্ন ফসল আবাদে পানি নালা (বারো পিট) কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার শফিউল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ভাড়াসিমলা ইউপি মেম্বার আব্দুল কাদের, মেম্বার রেজাউল ইসলাম, সাংবাদিক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, কৃষক শাহীন ও আব্দুল হালিম প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ষার সময় এলাকার জলবদ্ধতা নিরসনে ও মিষ্টি পানি আটকে মিষ্টি পানির মাছ চাষ ও বোরো ধান চাষ করার লক্ষ্যে এই নালা খুনন করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বলেন এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের দাবির প্রেক্ষিতে নালা খননের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে প্রায় দেড় কিলোমিটার ব্যাপী নালা খনন করা হবে। খালটি খনন হলে এলাকার প্রায় সাড়ে ৩০০ বিঘা জমির ফসল উৎপাদনে কৃষকরা উপকৃত হবে এবং সাদা মাছের চাষের সুবিধায় আসবে। সরকারি খরচে এই নালা খালটি ৮ ফিট গভীর ও ১২ ফিট চওড়া করে স্থানীয় শ্রমিক ও কৃষকরা কাটবে । উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন নালাটি কাটা হলে চাষাবাদের পাশাপাশি এলাকার জলবদ্ধতা নিরসনে এলাকাবাসীর ও কৃষকদের ব্যাপক উপকারে আসবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com