বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

জলবায়ু পরিবর্তন সমস্যা চিত্রায়িত হলো শিশুদের হাতের ছোঁয়ায়

oplus_0

সাতক্ষীরা প্রতিনিধি::  কেউ এঁকেছে প্রাকৃতিক দুর্যোগ, কেউ এঁকেছে বন্যা, কেউবা আবার অতিবৃষ্টি, আবার কারো রং তুলিতে ফুটে উঠেছে লবনাক্ততার কারণে দিশেহারা কৃষকের ফসলের মাঠ।

ঠিক এমনই সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত কারনে নানা প্রতিবন্ধকতা ছবির মাধ্যমে তুলে ধরলো শ্যামনগরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৩ মার্চ ২০২৪) বেলা ১২ টায় উপজেলার ১৫৩ নং কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৪ পালন উপলক্ষ্যে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক সার্বিকভাবে এই অনুষ্ঠানে সহযোগিতা করেন।

কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার রায় এর সভাপতিত্বে এবং বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ এর পরিচালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কমলেশ চন্দ্র রপ্তান, শিক্ষিকা শংকরী মন্ডল, বারসিকের কর্মসূচী কর্মকর্তা মারুফ হোসেন, এসএসএসটির প্রকাশ মন্ডল, গৌতম সরদার প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পার্শ্ববর্তী ৩ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। চিত্রাঙ্কন শেষে উপস্থিত শিক্ষকদের বিবেচনায় প্রধান স্থান বিবেচিত হন ১৮৬ নং দক্ষিণ কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মো. সাইমন, দ্বিতীয় স্থান বিবেচিত হন ১৫৩ নং কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তন্ময় সরকার এবং তৃতীয় স্থান বিবেচিত হন ২৫ নং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান রিমি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরষ্কার গ্রহনের পাশাপাশি বারসিক এর পক্ষ থেকে অত্র বিদ্যালয় ক্যাম্পাসে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কয়েকটি বৃক্ষ রোপন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com