শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে দেবহাটায় এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: “ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যু ঝুঁকি কমান” এই প্রতিপাদ্য সামনে রেখে দেবহাটায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উক্ত এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এমএএইচ মঈনুল, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্প ব্যবস্থাপক জগন্ময় প্রজেস বিশ্বাস, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খায়রুল আলম, আনসার ভিডিপি লিডার রায়হান কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইপিআই কর্মকর্তা সালাউদ্দীন আহম্মেদ। এসময় স্বাস্থ্য দপ্তরের কর্মী, শিক্ষক, সুধীজন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় জানানো হয় আগামী ১৫ মার্চ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নিকটস্থ টিকাদান কেন্দ্র সহ বিভিন্ন স্থান থেকে ভিটামিন এ ক্যাপসুল গ্রহন করা যাবে। এবছর দেবহাটায় ৬ থেকে ১২ মাস বয়সী ২০৬৫জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪,৩২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ১২১ টি কেন্দ্র চালু থাকবে। প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত থেকে এ ক্যাপসুল প্রদান করবেন। এতে কোন প্রকার ভ্রান্ত না হয়ে নিকটস্থ কেন্দ্র থেকে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদানের আহবান জানানো হয় সভায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com