শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

জামায়াত নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ’র তালা হাসপাতাল পরিদর্শন

তালা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ তালা হাসপাতাল পরিদর্শন করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) তালা উপজেলার রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি তালা হাসপাতাল পরিদর্শনে আসেন।
এসময় জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা কর্ম পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর হোসাইন সহ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তালা হাসপাতাল পরিদর্শনকালে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নয়ন সহ স্থানীয় সাংবাদিক এবং হাসপাতালের বিভিন্ন বিভাগে দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন। এসময় হাসপাতালের নানাবিধ সমস্যা তুলে ধরা হলে তিনি তা’ সমাধানে ব্যবস্থা করা হবে বলে আশ^াস দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com