বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২য় রাউন্ডে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ

জুলাই গণঅভ্যুত্থান শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ। ঢাকা কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ২৬ রানের ব্যবধানে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদকে পরাজিত করেছে।

সাতক্ষীরা দলের অধিনায়ক আজাদের কৌশলী নেতৃত্বে দলটি প্রথম ইনিংসে ১৪৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। দলের ব্যাটিং লাইনের নায়ক ছিলেন মুর্শিদ, যিনি দুর্দান্ত ৬৮ রান করে ম্যাচের সেরা ব্যাটার নির্বাচিত হন। বোলিংয়েও ছিল অসাধারণ পারফরম্যান্স; দলের অনিক ৩টি উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনকে ভেঙে দেন।

ম্যাচ শেষে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদের অধিনায়ক আজাদ বলেন, “দলের প্রত্যেকেই নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। মুর্শিদ আর অনিকের পারফরম্যান্স ছিল অসাধারণ। আশা করছি, পরের রাউন্ডেও আমরা একই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।”

খেলায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব সাইদুল হোসেন সাঈদ, জনাব শাহিনুর রহমান শাহিন,জনাব এস এম সাইদুর রহমান সাইফ,জনাব ফেরদৌস ইসলাম,সাইফুল কবির। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রেজওয়ান হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুদসহ সাধারণ শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com