শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১০কৃতি ব্যক্তিত্ব

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলায় শিল্প ও সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য ১০জন কৃতি ব্যক্তিত্বকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২২-২৩ প্রদান করা হয়েছে।
সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (২ মার্চ) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সজীব খান,  সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন, বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা। অনুষ্ঠানের শুরুতে ক্ষণিকা ‘নক্ষত্র মানুষ’ মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সাতক্ষীরা জেলায় শিল্প ও সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা ২০২২-২০২৩ এ মো. সিরাজুল ইসলাম (লোক সংস্কৃতি), এ এফ এম একরাম হোসেন (বাদ্যযন্ত্র), রায়হান গফুর (নাট্যকলা), জি এম জাকির হোসেন (কণ্ঠ সঙ্গীত), মোঃ আজিজুর রহমান (কণ্ঠ সঙ্গীত), খায়রুল বাসার (নাট্যকলা), ভগবতী হাজারী (যাত্রাশিল্প), রাজু কুমার কালু (বাদ্যযন্ত্র), গাজী সালাউদ্দীন বাপ্পী (কণ্ঠ সঙ্গীত), কালিপদ বিশ্বাস (যাত্রাশিল্প) কে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় এবং ২০হাজার টাকার সম্মাননা চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com