বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

জেলা সাইবার অপরাধ, আইসিটি ও তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

 

তালা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারি কমিশনার (ভিপি, রেকর্ডরুম. লাইব্রেরী ও প্রবাসী কল্যাণ শাখা) জান্নাতুল নাঈম সুগন্ধা এর সভাপতিত্বে এ সকল সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত মাসের রেজুলেশনে উপর অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, পুলিশ পরিদর্শক (সাইবার ইনচার্জ) এস‌আই জুয়েল, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সাতক্ষীরা, আইসিটি শিক্ষক (৩জন), ব্রেকিং দ্য সাইলেন্স এর মোঃ আব্দুল মান্নান প্রমূখ। উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যগণ।

সাইবার অপরাধ প্রতিরোধ; মাধ্যমিক পর্যায়ের স্কুলে সাইবার প্রতিরোধে কমিটি গঠন, সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের করনীয়, ভালো ভালো সচেতনতামূলক কন্টেইন তৈরি ও সম্প্রচার করা, আইসিটি শিক্ষকদের মধ্যেমে: ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, এলাকা ভিত্তিক অনলাইন অপসংস্কৃতি রোধ, অনলাইন মনিটরিং জোরদার করা।

আইসিটি ও ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য ওয়েভ সাইট ও সিটিজেন চার্টারে আপডেট যাখা, জেলার ১২০টি আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোর ল্যাব সচল ও শিক্ষার্থীদের ব্যবহার নিশ্চিত করা, সর্বস্তরের তদারকি করা, ডিজিটাল ডিভাইস অনলাইন ভিত্তিক হাজিরার ব্যবস্থা রাখা। ইনোভেশন হাব ও নতুন নতুন ধারণাগুলোর মূল্যয়ন করা।

তথ্য অধিকার বিষয়ে; সরকারি তথ্য দ্রুত সম্প্রচার, গুজব প্রতিরোধ, তথ্য অধিকার আইন বিষয়ে সচেতন করা, তথ্য প্রদানকারী কর্মকর্তা নাম ও নেমপ্লেটে নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com