বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ঝুঁকিপূর্ণ ও মৃত গাছ কেটে প্রশংসা কুড়াচ্ছেন দেবহাটা ইউএনও নওশাদ

স্টাফ রিপোর্টার: কয়েক বছরের পুরানো ঝুঁকিপূর্ণ ও মৃত গাছ অপসারণ করে কোমলমতি শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে করায় প্রশংসায় ভাসছেন দেবহাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। বৃহস্পতিবার সকাল থেকে এই উদ্যোগটি গ্রহন করেন তিনি। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দীর্ঘদিন ধরে কিছু গাছ মরে যাওয়ায় শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ রাস্তার দিয়ে ঝুকিপূর্নভাবে চলাচল করছিলেন। রাস্তার পাশে কয়েক বছর ধরে মরে থাকা গাছের ডাল ও গাছ পড়ে জানমালের ক্ষতির ঝুঁকিতে আছে জানতে পেরে উপজেলার নবাগত ইউএনও কে এম আবু নওশাদ বুধবার উক্ত এলাকা ভিজিট করেন। পরে তিনি তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবিলম্বে ঝুঁকিপূর্ণ মৃত গাছগুলো অপসারণপূর্বক স্থানীয়দের উপস্থিতিতে তালিকা করে বিধি মোতাবেক পরবর্তীতে নিলাম এর জন্য সংরক্ষণ করার জন্য চিঠি দেন। সাথে সাথে মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের জন্য ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারকে নির্দেশনা দেয়া হয়। একই সাথে বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে পল্লী বিদ্যুতের লোক যেন সে সময় উপস্থিত থাকে সেটাও নিশ্চিত করেন ইউএনও। পরে বৃহস্পতিবার সকাল থেকেই সকলের সম্বয়নে উক্ত মরা ও ঝুকিপূর্ণ গাছগুলো অপসারন করা হয়। ইউএনও কে এম আবু নওশাদ জানান, যেহেতু কোমলমতি শিক্ষার্থী ও পথচারিদের চলাচলে জীবনের ঝুকি ছিল তাই তিনি তাৎক্ষণিক বিধিমোতাবেক গাছগুলো কর্তন করার পদক্ষেপ গ্রহন করেছেন। ইউএনও সকল উন্নয়ন ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com