বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ট্রাফিক সার্জেন্ট মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে ব্যপক চাঁদাবাজীর অভিযোগ!

তালা প্রতিনিধি: খুলনা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে যানবাহনের কাগজপত্র তল্লাশি, ওভারলোড চেকিং, যানবাহন রিকুইজিশন, অবৈধ মালামাল পরিবহনের নামে ব্যাপক চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দিলে যানবাহনের চালকদের অপদাস্থ সহ নানাভাবে হয়রানী করা হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

ভুক্তভোগী একাধিক ব্যক্তি জানান, খুলনা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহফুজ চৌধুরী (বিপি নং-৬৭৯৪০১১২১৯০ সম্প্রতি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া এলাকায় চেকিংএ বসেন। ওই সময়ে ওই সড়কে যাতায়াতকারী যানবাহন মালিকদের ব্যপক ভোগান্তিতে পড়তে হয়।

তালার মিজানুর রহমান নামের এক ব্যক্তি বলেন, তিনি তার অসুস্থ্য স্ত্রীকে নিয়ে মটরসাইকেলযোগে খুলনায় ডাক্তারের কাছে যাচ্ছিলেন। এসময় ট্রাফিক সার্জেন্ট মাহফুজ ওই মটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান। কিন্তু মিজানুর রহমান ড্রাইভিং লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে একপর্যায়ে তার কাছে মাহফুজ চৌধুরী তার ব্যক্তিগত বিকাশে ২ হাজার টাকা ঘুষ দিতে বলেন। কিন্তু মিজানুর রহমান ঘুষের টাকা দিতে অস্বীকার করায় তাকে স্ত্রীর সামনে অকথ্য ভাষায় গালিগালাজ সহ অপদাস্থ করা হয়। সে সময় মিজানুর রহমান অপদাস্থ করা সহ ঘুষ চাওয়ার বিষয়টি উর্দ্ধতন পুলিশ প্রশাসনকে অবহিত করার কথা জানালে ঘুষখোর ট্রাফিক সার্জেন্ট মাহফুজ তখন তড়িঘড়ি করে মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

আসাদুজ্জামান রাজু নামের এক ব্যক্তি বলেন, গত ১৯ আগস্ট দুুপরে ওই সার্জেন্ট মাহফুজ তার পিকাপ আটকিয়ে রিকুইজিশনের কথা বলে। এসময় পিকাপের চালক কি জন্য রিকুইজিশন জানতে চাইলে সার্জেন্ট মাহফুজ কোনও সদুত্তর না দিয়ে ২ হাজার টাকা দাবী করে। এসময় চালক ১ হাজার টাকা ঘুষ দিয়ে মুক্ত হন। এভাবে সেদিন বহু গাড়ির চালকের কাছ থেকে ১/২ হাজার করে টাকা হাতিয়ে নেন।

সার্জেন্ট মাহফুজ চৌধুরী এদিন খুলনা থেকে সাতক্ষীরা বা পাইকগাছা সড়কে যাতায়াতকারী মটরসাইকেল বা অন্যান্য যানবাহানের ওভারলোডিং, অবৈধ মালামাল বহনম রিকুইজিশন বা কাগজপত্র দেখার কথা বলে হাজার হাজার টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ আছে। আর এই চাঁদার অধিকাংশ টাকা তিনি একটি বিকাশ নাম্বারের মাধ্যমে নেন। ট্রাফিক সার্জেন্ট মাহফুজ চৌধুরীর এই চাঁদাবাজী ও ঘুষ বানিজ্য’র ঘটনায় ক্ষুব্ধ যানবাহন চালকরা ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com