বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ডুুমরিয়ার চন্ডিপুরে একই পরিবারের ৩জনকে কু*পি*য়ে হ*ত্যা*র চেষ্টা

বি. এম. জুলফিকার রায়হান, তালা: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর গ্রামে একই পরিবারের ৩জনকে কুপিয়ে হত্রার চেষ্টা করা হয়েছে। একই গ্রামের দূর্বৃত্ত এবং বহু অপরাধের সাথে জড়িত এনায়েত আলী খাঁর ধারালো দা দিয়ে তাদের কুপিয়ে হত্যার চেষ্টা করে। ঘটনায় আশংকাজনক অবস্থায় ৩জনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়।

ডুুমরিয়ার চন্ডিপুর গ্রামের শহিদুল খাঁ জানান, গ্রামের লিয়াকত গাজীর ছেলে আবুল হাসানের সাথে একই এলাকার গোলদার খাঁর ছেল এনায়েত খাঁর জমি নিয়ে বিরোধ রয়েছে। এনিয়ে এনায়েত খাঁ প্রতিনিত আবুল হাসনকে খুন করা সহ নানাবিধ হুমকি দিতো। শনিবার সকালে ও বিকালে দফায় দফায় এনায়েত খাঁ নিরিহ আবুল হাসানকে হুমকি প্রদান করে।

আবুল হাসানের ভাই জুয়েল গাজী জানান, এনায়েত খাঁ চিহ্নিত দূর্বৃত্ত এবং ইতোপূর্বে ৪/৫জন ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতী, হুমকি প্রদান সহ দাঙ্গাবাজীর বহু অভিযোগ রয়েছে। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে শনিবার রাত ১১টার দিকে এনায়েত খাঁ ও তার ছেলে আরাফাত খাঁ পরিকল্পিতভাবে ধারালো দা ও কুড়ান নিয়ে আবুল হাসানের ঘরের ঢুকে ঘুমান্ত আবুল হাসানকে অতর্কিত ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় আবুল হাসানের চিৎকারে বাড়ির মধ্য হতে শবুজ গাজী ও হাসিনা বেগম এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে হত্যার চেষ্টা করেনি পিতা এবং ছেলে। পরে এলাকার লোকজন এগিয়ে এসে গুরুতর আহত আবুল হাসান, সবুজ গাজী ও হাসিনা বেগমকে উদ্ধার করে তালা হাসপাতালে এনে ভর্তি করে। আহতদের মধ্যে আবুল হাসানের অবস্থা আশংকাজনক।

এঘটনায় ডুুমরিয়া থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে ভুক্তভোগী আবুল হাসানের ভাই জুয়েল গাজী জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com