বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ঢাবিতে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের সহায়তায় দরদি সংগঠন

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ সেশনের বিভিন্ন ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি-পরীক্ষা এ মাসেই শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো ভর্তি-পরীক্ষা ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’।

ভর্তিচ্ছুকদের সহযোগিতায় দরদি’র কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের তথ্যসেবার জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সুপেয় পানির ব্যবস্থা, মাস্ক, কলম ও টিস্যু বিতরণ। পাশাপাশি দেবহাটা থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষাকালীন বসার সুব্যবস্থা। তাছাড়া পরীক্ষার পূর্বের রাতে ক্যাম্পাসে থাকারও ব্যবস্থা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম গেইটে দরদি’র হেল্পডেস্ক বসেছিল। স্বেচ্ছাসেবী ছিল প্রায় ১৫ জন। পরীক্ষার আগমুহূর্তে তথ্য গ্রহীতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
এ প্রসঙ্গে দরদি’র সভাপতি সাকিব হোসেন বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও হেল্পডেক্স কার্যক্রম চালু রয়েছে। পরবর্তীতে ঢাবির মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ভর্তিপরীক্ষার সময় হেল্পডেক্স বসাবো। এক্ষেত্রে স্ব স্ব ক্যাম্পাসে দরদির সদস্যরা তাদের ভর্তি সহয়তামূলক কার্যক্রম চলমান রাখবে।”

ভর্তি সহায়ক হেল্পডেস্ক কর্মসূচি পরিচালনায় ছিলেন দরদি’র সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত।

সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় ছিলেন দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন। উপস্থিত ছিলেন, দরদির প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান এবং প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাজমুল আহসান। প্রোগ্রাম চলাকালীন হেল্পডেক্স স্থল পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো: আলী আশরাফ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক আহসান হাবীব ইমরোজ।

দরদি’র ঢাবিতে পড়ুয়া অন্যান্যদের মধ্যে কর্মসূচি সফল করেছেন— দরদির সহ সভাপতি শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো: আল আমিন,
সহ-সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান, দপ্তর সম্পাদক মো: আল আমিন হোসেন, অর্থ সম্পাদক নয়ন পাল, তথ্য-প্রযুক্তি সম্পাদক হাসানুল বান্না
, উপ ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদক মো: রাকিব হোসেন সহ দরদি’র অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনায় আর্থিকভাবে সহায়তার জন্য কার্যনিবার্হী উপদেষ্টা মোঃ সাহাদাত হোসেন এবং দরদির নীতিনির্ধারণী পর্ষদের সদস্য দেবব্রত দাশের প্রতি দরদি’র সভাপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

দেবহাটা ও সাতক্ষীরা থেকে আগত পরীক্ষার্থীর অভিভাবকসহ সেবাপ্রাপ্তিতে সন্তুষ্ট অন্যান্যরা দরদি’র এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com