শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। টানা একসপ্তাহ ধরে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ।এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে  খাবার স্যালাইন ও এক বোতল করে ঠান্ডা পানি বিতরণ করেছেন ড্রিম সাতক্ষীরা।

(২৩ এপ্রিল) বুধবার দুপুরে ড্রিম সাতক্ষীরার আয়োজনে শহরের খুলনা রোড মোড়,নিউমার্কেট মোড় ও বাই পাস সড়কে ৭০০ বতল পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিতি ছিলেন, ড্রিম সাতক্ষীরার এডমিন মাসুম বিল্লাহ, এডমিন সিনথিয়া রহমান, সাফিয়া ইয়াসমিন,মডারেট  সাকিব, মেহেদী,হাফিজ,,সোহান সহ ড্রিম সাতক্ষীরার মেম্বারগণ।তীব্র দাবদাহের মধ্যে ড্রিম সাতক্ষীরার পক্ষ থেকে পানি এবং স্যালাইন পেয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ মানুষ বলেন, এই তীব্র গরমের মধ্যে পুলিশের পক্ষ থেকে পানি ও স্যালাইন বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাক‌লে আরও ভা‌লো হ‌বে।

ড্রিম সাতক্ষীরার এডমিন মাসুম বিল্লাহ বলেন, আমরা বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ করছি। আমরা ক্ষুদ্র সামর্থ্যের ভিতর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রচণ্ড তাপদাহে মানুষ যাতে পানি পান করে সেজন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি। যতদিন পর্যন্ত তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষ থেকে পানি এবং স্যালাইন বিতরণ চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com