শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দেবহাটা বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দেবহাটা উপজেলা সহ সাতক্ষীরা জেলা বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত হওয়ায় দেবহাটা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা বিএনপির অধীনস্থ সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর ইউনিটের সকল পর্যায়ে বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। রোববার (২ ফেব্রুয়ারি) পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্ব প্রাপ্ত নেতাদের সাথে জেলার শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী তার ফেসবুক আইডিতে এই নির্দেশ যথাযথ ভাবে পালন করার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির সকল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নির্দেশক্রমে অনুরোধ করেছেন। এছাড়া বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীর ৪টি সংসদীয় আসনে সদস্য সংগ্রহ করে সম্মেলনের কথা ছিলো। তবে কেউ কেউ সাংগঠনিক টিমের নির্দেশনা অমান্য করে কমিটি দিয়ে দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেন। এ কারণে সাংগঠনিক টিম জেলার শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছে। বৈঠকে সবার কথা শুনে সব ধরনের সম্মেলন, কমিটি গঠন স্থগিত করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ডাকসু নেতা আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমতুল্লাহ পলাশ, আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, মৃণাল কান্তি রায়, সদস্য সচিব আব্দুল আলিম, আয়নুল ইসলাম নান্টা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com