বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বি. এম. জুলফিকার রায়হান, তালা: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২৫ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগীতায় একাধিক কর্মসূচী পালিত হয়। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা’র পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন (সজেকা)উপ-সহকারী পরিচালক মো. শামীম রেজা।
এসময় তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, আইসিটি অফিসার রেজাউল করিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা মারুফ উল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি গুলশান আরা, বি.এম জুলফিকার রায়হান, সদস্য রহিমা খাতুন, এসএম নাহিদ হাসানসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com