বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় আম বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

তালা প্রতিনিধি: তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একটি আম বাগান থেকে আলাউদ্দিন শেখ (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাঁর মরদেহটি উদ্ধার হয়। তবে কি কারনে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, হরিশচন্দ্রকাটি গ্রামের মৃত আনসার শেখের ছেলে আলাউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে মানুষিক ভারসাম্যহীন ছিল। এদিন দুুপুর ১২টার দিকে গ্রামের একটি আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের গলায় দাগের চিহ্ন থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
মৃত্যু আলাউদ্দীনের স্ত্রী ইসমতারা জানান, তার মানুসিক ভারসাম্যহীন স্বামী বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বের হন। দুপুরে গ্রামের গফুর মোল্লা নামের এক ব্যক্তি আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দেন।
তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com