শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক ৬দিনের প্রশিক্ষন সম্পন্ন

তালা প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অধিনে তালায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ৬দিন ব্যপী প্রশিক্ষন শনিবার (২৪ মে) সম্পন্ন হয়।
সূত্রে জানাগেছে, ইউনিয়ন পরিষদের সদস্যদের গ্রাম আদালত বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। গত ১৯ মে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
৬দিনের প্রশিক্ষনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে ইউপি সদস্যদের যথাক্রমে প্রশিক্ষন প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, তালা তানার ওসি মো. শাহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, উপজেলা সমাজ সেবা অফিসার মনোজ কান্তি, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস গোলাম মোরশেদ, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র ও মোস্তাক আহমেদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। প্রশিক্ষন কর্মশালাতে ৪টি ব্যাচে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ১৪৪জন সদস্য অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com