শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় উত্তরণের কৃষি মেলা ও মার্কেট লিংকেজ ওয়ার্কশপ

তালা প্রতিনিধি: তালা উপজেলার জাতপুর উত্তরণ অফিস চত্বরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উত্তরণের এশিয়া লাইভলিহুড প্রকল্পের আয়োজনে কৃষি মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ^াস, প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, গাজী জাহিদুর রহমান, উত্তরণের প্রজেক্ট ম্যানেজার ইকবাল হোসেন, এশিয়া লাইভলিহুড প্রকল্পের প্রজেক্ট ম্যানাজার মঈনুল হাসান সোহান, উত্তরণের মো. ওবায়দুর রহমান পলাশ, মো. এমদাদ হোসেন, দিলীপ সানা, তানিয়া খাতুন, রিয়াজুল ইসলাম প্রমুখ। এছাড়া একইদিন সকালে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে উত্তরণ এশিয়া লাইভলিহুড প্রকল্পের আওতায় মার্কেট লিংকেজ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com