শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন

তালা প্রতিনিধি: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়ন এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে তালায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় তালা প্রেসক্লাব মোড় সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন, তালা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম।
প্রভাষক মোস্তাফিজুর রহমান’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সুভাষিনী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যাপক নিলুফার বানু, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মইনুল ইসলাম, সাবেক সভাপতি জগদীশ হালদার, শিক্ষক নেতা মানিক চন্দ্র নাথ, হাসিবুর রহমান, মো. মতিয়ার রহমান, জাহাঙ্গীর হাসান, আব্দুস সামাদ সেলিম, মতিউর রহমান, শ্যামল চৌধুরী লিটু, অরুন কুমার আইচ, মোঃ কামরুজ্জামান, সোনালী রাণী, রবিউল ইসলাম ও নুর মোহাম্মদ পাড় প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ টাকা চিকিৎসা ভাতা নিয়ে বে-সরকারী শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। একারনে অনতিবিলম্বে শিক্ষকদের নায্য দাবি- ২০% বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানানো হহয়। একই সাথে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com