শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন

তালা প্রতিনিধি: পারস্পরিক সহযোগীতায় সমৃদ্ধ বিশ্ব- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে তালায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বেসরকারি সংস্থা কারিতাস এর আইডিপিডিসি প্রকল্পের অধিন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক আলোচনা সভা উপজেলার মহান্দি সেভসোল চার্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
কারিতাস’র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম। সিডিএ লিটন সেন’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিৎ দাস, পিআইসি সদস্য পার্ব্বতি দাস, ফেডারেশন’র কোষাধ্যক্ষ পূর্ণিমা সরকার, সদস্য অরুনা দাস, অ্যাডভোকোসি গ্রুপের সদস্য ঋতু দাস ও নুরুল্লাপুর কর্ণফুলি সিসিইউ সভাপতি শৈলন্দ্র নাথ দাস প্রমুখ।
সভায় জানানো হয়, কারিতাস এর আইডিপিডিসি প্রকল্পের মাধ্যমে তালা উপজেলায় দলিত, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর সদস্যদের সমন্বয়ে ১২টি ক্রেডিট ইউনিয়ন পরিচালিত হচ্ছে। যেখানে ৭২৬জন সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে এবং তাঁদের ১২ লক্ষ ১৭ হাজার ২৯০ টাকা শেয়ার সঞ্চয় জমা হয়েছে। শেয়ার সদস্যদের জন্য ক্রেডিট ইউনিয়ন অধিক লাভজনক, নিরাপদ এবং দারিদ্র বিমোচনের হাতিয়ার হওয়ায় এই ইউনিয়নের সাথে সম্পৃক্ত হবার জন্য সকলকে উদ্ভুদ্ধ করা হয় এবং সচেতনতা বৃদ্ধিতে সুবিধাসমূহ উপস্থাপন করা হয়।
সভায়- নুরুল্লাপুর কর্ণফুলি, মহান্দি যমুনা, আটারই মধুমতি ও বালিয়া কপোতাক্ষ ক্রেডিট ইউনিয়নের শতাধিক শেয়ার সদস্য উপস্থিত ছিলেন। এসময় শিশুদের অংশগ্রহনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com