শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ

তালা প্রতিনিধি: তালায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কিশোরীদের ৭দিনব্যাপি আত্মরক্ষামূলক প্রশিক্ষণ রবিবার (২৪ আগষ্ট) সকালে শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শুরু হয়েছে। রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এর বাস্তবায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় আত্মরক্ষামূলক কৌশল প্রশিক্ষণের উদ্বোধন করেন তালা শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। রিইব এর হোপ প্রকল্পের উদ্যোগ উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন মার্শাল আর্ট প্রশিক্ষক কুতুব উদ্দীন গাজী। এ সময় গাইড শিক্ষক তালায় শহীদ কামেল মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন ও রিইব এর হোপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নিলীমা মুন্ডা উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন কিশোরী অংশগ্রহণ করে।
ফিল্ড ফ্যাসিলিটেটর নিলীমা মুন্ডা বলেন, কিশোরী শিক্ষার্থীদের আত্মবিশ^াস বৃদ্ধি করার মাধ্যমে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে উক্ত মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com