শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তালা প্রতিনিধি
তালায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ মৌসুমের রোপা আমন (উফসী জাত) ধান বীজ ও রাসায়নিক সার এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১ টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ও কৃষকের সাথে মতবিনিময় করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (নিরীক্ষা অধিশাখা) এস.এম আনছারুজ্জামান।
তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। অনুষ্ঠান থেকে ১ হাজার ৮শ জন কৃষককে আমন ধান বীজ ও সার প্রদান এবং ১০০জনকে আম গাছের চারা প্রদান করা হয়।
এরআগে তিনি উপজেলার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে নারিকেল চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি কুমিরা ব্লকের পাট ফসলের ও সুভাষিনী ব্লকের আউশ ধানের মাঠ কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া জাতপুরে উত্তরণের কর্তৃক বাস্তবায়িত কৃষি প্লট পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com