শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় ছাগল, হাঁস-মুরগীসহ বিভিন্ন উপকরণ বিতরণ

বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালায় বেসরকারী সংস্থা উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের পক্ষ থেকে ল্যান্ডস্কেপের কমিউনিটি পর্যায়ে ছাগল, হাঁস-মুরগী ও সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের জে.এন.এ দাখিল মাদ্রাসা মাঠে এউপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য বায়জিত হোসেন, অত্র মাদ্রাসার সভাপতি মাও. আব্দুর রহিম, সাবেক সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক গাজী এখলাছুর রহমান, মাদ্রাসার সুপার মাও. আব্দুল হালিম, সহ-সুপার মাও. কবিরুল ইসলাম, বিএনপি নেতা গাজী নজরুল ইসলাম, আব্দুস সবুর শেখ, হজরত পাড়, ইসহাক আলী জোয়ার্দ্দার, আলতাপ হোসেন, রাজ্জাক পাড়, শিক্ষক গোলক মন্ডল, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এমদাদ হোসেন, উত্তরণের তানিয়া সুলতানা, সিরাজুল ইসলাম, ফাওজুল কবীর, মো. আল আমিন, তাজুল ইসলাম ও গোলাম হোসেন প্রমুখ।
এসময় প্রকল্পের উপকারভোগী ও দরিদ্র জনগোষ্ঠীর ২৮ জন নারীকে ৫৬ টি ছাগল, ৬জন নারীকে ২০টি করে পাতি হাঁস, ৩জন নারীকে ৩০টি করে দেশি মুরগী, ৩টি সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য ৫জনকে নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com